বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় আনন্দ পরিবহনের একটি বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। 

শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। 

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এতে করে ওই রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পার হচ্ছিল। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহণের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয়রা। তারা বলছেন দুর্ঘটনায় আহত হওয়ার পর বাসটি পিছনে এসে পুনরায় চাপা দিয়ে ওই ছাত্রীর মৃত্যু  নিশ্চিত করে। এতে ফুঁসে উঠেন এলাকাবাসী। প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ঘটনার বিচার দাবি করেন তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ