বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ইনসাফ শপের ‘হানিপ্যাক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসচেতন পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। এ প্রেক্ষাপটে বিশুদ্ধ ও প্রাকৃতিক মধু সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইনসাফ শপ। ছোট্ট মিনিপ্যাকে মধু বিক্রির এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে—‘হানিপ্যাক’।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে রাঁধুনী রেস্টুরেন্টে এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ‘হানিপ্যাক’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য সচেতন উদ্যোক্তা, প্রাকৃতিক খাদ্যপণ্যের ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ইনসাফ শপের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান বলেন, ‘বিশুদ্ধতায় আপসহীন শ্লোগান নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম। ‘হানিপ্যাক’ হলো সেই বিশ্বাসেরই একটি নতুন বহিঃপ্রকাশ। এই ক্ষুদ্র প্যাক সহজে বহনযোগ্য, উপহার উপযোগী ও সচেতন সমাজের জন্য একটি দরকারি সংযোজন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক-উদ্যোক্তা রোকন রাইয়ান, লেখক প্রলয় হাসান, মিরাজ রহমান, উদ্যোক্তা সাগর হাসনাত ও আকমল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট মধু গবেষক সৈয়দ মঈনুল আনোয়ার বলেন, বিশুদ্ধ মধু স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বাজারে ভেজালের প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। ইনসাফ শপের এই উদ্যোগ সমাজে সচেতনতা তৈরি করবে এবং মৌচাষিদের জন্যও সৃষ্টি করবে ন্যায্য বাজার।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ‘হানিপ্যাক’ উপহারস্বরূপ বিতরণ করা হয় এবং একটি ক্ষুদ্র প্রদর্শনীতে বিভিন্ন ধরনের মধু প্রদর্শিত হয়। ইনসাফ শপ আশাবাদী, ‘হানিপ্যাক’ এর মাধ্যমে শহর ও গ্রামের সব শ্রেণির মানুষ সহজেই বিশুদ্ধ মধু পাবে এবং একটি ইনসাফভিত্তিক খাদ্যচর্চার সূচনা ঘটবে।

ইনসাফের অন্যতম উদ্যোক্তা ইয়াসিন আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা মো. সাইদুল ইসলাম। এছাড়াও বিশিষ্ট গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উদ্যোক্তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সার্থক করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ