বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে মাওলানা কিফায়তুল্লাহ শফিকের খোলা চিঠি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া-টেকনাফে ছড়াতে থাকা অজানা রোগ সম্পর্কে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের গবেষণা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে খোলা চিঠি দিয়েছেন কক্সবাজারের অন্যতম শীর্ষ আলেম মাওলানা কিফায়তুল্লাহ শফিক। তার সেই খোলা চিঠিটি নিচে হুবহু তুলে ধরা হলো-
মহোদয়, আশা করি আপনি সুস্থ ও সুন্দরভাবে দেশ ও জনগণের সেবা করে চলেছেন। আমি অধম মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক, সম্পাদক ও প্রকাশক জাতীয় মাসিক আল-আবরার ও দৈনিক সাগরদেশ কক্সবাজার-এর পক্ষ থেকে আপনাকে এই আবেদন জানাচ্ছি।

সম্প্রতি কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ অঞ্চলে একটি অজানা রোগ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। রোগের উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে প্রচণ্ড জ্বর, গাঁট-গাঁটে বিষাক্ত ব্যথা এবং অসুস্থতার দীর্ঘায়িত প্রভাব। উদ্বেগজনক বিষয় হলো, অনেকে সুস্থ হওয়ার পরও বারবার এই রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় চিকিৎসকরা এখনো রোগটির প্রকৃত কারণ নির্ণয় করতে পারেননি, ফলে নির্দিষ্ট কোনো চিকিৎসা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে এবং রোগটি অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে তা জাতীয় জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ সংকট হয়ে দাঁড়াতে পারে। এ অবস্থায়, জাতীয় ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত এই রোগের উৎস, এবং যথাযথ পদ্ধতি নির্ধারণে উচ্চপর্যায়ের মেডিকেল গবেষণা এবং বিশেষজ্ঞ দল পাঠানো একান্ত জরুরি।

অতএব, এই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ, গবেষণা কার্যক্রম শুরু এবং আক্রান্ত এলাকায় মেডিকেল টিম প্রেরণের জন্য আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আশা করি আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ