বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হক।

চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোঃ আবদুর রব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার।

সম্মেলনে জোনদ্বয়ের আওতাধীন সকল শাখা ও দুইটি কর্পোরেট শাখার প্রধানগণ, প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা ব্যাংকের অর্ধ-বার্ষিক সাফল্য মূল্যায়ন করেন এবং আগামী দিনগুলোর লক্ষ্য অর্জনে ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনা তুলে ধরেন। ব্যাংকিং কার্যক্রমে শারিয়াহ্ ভিত্তিক সেবা সম্প্রসারণ ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে কর্মকর্তাদের আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ