শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভাতিজার হাতে খুন হলেন মাদরাসা শিক্ষক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটে ভাতিজার ছুরিকাঘাতে মাওলানা যুবায়ের আহমদ (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের আখালিয়া বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাওলানা যুবায়ের নগরের আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার। 

ঘাতক নয়নও একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে নিহতের ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে প্রায়ই শাসন করতেন। তাকে বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সঙ্গে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। বুধবার সকালে যুবায়ের মাদরাসায় যাওয়ার পথে নয়নও যাচ্ছিলেন। এ সময় রাস্তায় জমে থাকা পানি যুবায়েরের গায়ে ছিটকে পড়লে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু নিয়ে তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ