শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

ভোলায় মসজিদের কাজে উপর থেকে পড়ে টাইলস মিস্ত্রি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলায় নির্মাণাধীন মসজিদের দেয়ালে টাইলস লাগানোর সময় ওপর থেকে পড়ে মো. লোকমান হোসেন (৫০) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামে তালুকদার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালের দিকে একজন সহকারী মিস্ত্রিসহ স্থানীয় তালুকদার বাড়ির মসজিদের টাইলস লাগানোর কাজে যান মো. লোকমান।

কাজের একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলার সামনের অংশের দেয়ালে টাইলস লাগানোর জন্য বাঁশের অস্থায়ী মাচায় ওঠেন। এরপর তিনি হঠাৎ মাচা নিচে থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ