শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফেসবুকে ছড়িয়ে পড়া সফরসূচিটি চূড়ান্ত নয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ মুসলিম স্কলার ও পাকিস্তানের প্রখ্যাত আলেমে দীন আল্লামা মুফতি মুহাম্মাদ তাকী উসমানীকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। চলতি বছরেই তার সফর হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি আওয়ার ইসলামকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া সফরসূচিটি চূড়ান্ত নয়, বরং সম্ভাব্য প্রস্তাবগুলোর একটি মাত্র। তাই অগ্রিমভাবে প্রচার করা অনুচিত। হযরত তাকী উসমানীর সফরসূচি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

তবে বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে। এ উপলক্ষে মুফতি মিযানুর রহমান সবাইকে আহ্বান জানিয়েছেন, আল্লামা তাকী উসমানীর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া করতে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ