সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়ত একটি শতবর্ষী আস্থা ও বিশ্বাসের সংগঠন, যা দেশ, জাতি ও ইসলামি মূল্যবোধের পক্ষে অবিচল অবস্থানে রয়েছে।সাম্প্রতিক সময়ে জমিয়তের বিরুদ্ধে একধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে,যা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এসব ষড়যন্ত্র জমিয়তের কর্মতৎপরতা ও সাংগঠনিক গতিকে থামাতে পারবে না, বরং আরও বেগবান করবে। ইনশাআল্লাহ।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বাদ মাগরিব ঢাকার বাড্ডা থানা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিলে বক্তারা এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাড্ডা থানার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে আফতাব নগর তাহসিনুল উলুম মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহকারী মহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী,মাওলানা আবু মুসা কাসেমী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা সুলাইমান মাদানী প্রমুখ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বাড্ডা থানা জমিয়ত তার সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সক্রিয় হবে এবং সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে আন্তরিকভাবে কাজ করে যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ