কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছেন স্থানীয় দুই শিক্ষার্থী।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও নাজির হোসেনের ছেলে সায়েম (১৬)। তারা স্থানীয় মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম ও তার বন্ধু আবছারà¥
