নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি রোলিং মিলের শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াব এলাকায় সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ কর্মসূচিতে অংশ নেন কয়েক শ শ্রমিক। মালিকপক্ষ দুই দিনের ভেতর বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাসে বকেয়া বেতন চাইলে কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে।
