মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ৪দিনে আজ রেললাইনও বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনগণ। এতে চরম দুর্ভোগে পরেছে কমপক্ষে ২৪ জেলার যাত্রীদের।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেল ক্রসিংয়ে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এর ফলে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনও স্থানীয় রেল ক্রসিং পার করতে পারেনি। এছাড়াও আজ ৪দিন ধরে মহা সড়কে শান্তিপূর্ণ অবরোধ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
