বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে মাস্টার মাঝি নামের মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।  

দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। পরে ট্রলারের ১১ জেলে বাড়ি চলে যায়। ট্রলারটি পাহারা দিতে থেকে জান হেমা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মুহুর্তের মধ্যে নৌকার কাঠগুলো খুলে আলাদা হয়ে যায়à