সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

তারাবিতে সামনের কাতারে দাঁড়ানোয় শিশুকে মারধর, মুসল্লিদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঝালকাঠির রাজাপুরের এছাহাকাবাদ এইচ সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসেনের বিরুদ্ধে তারাবি নামাজের সময় রিশাদ হোসাইন (১২) নামে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। রিশাদ শত বছরের ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশাফিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। 

জানা যায়, গত ৭ মার্চ মাদরাসা মসজিদে নামাজ পড়তে আসেন প্রতিবেশী এছাহাকাবাদ এইচ সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসেন। তিনি দেরিতে আসায় তার আগের কাতারে দাঁড়ায় শিশু রিশাদ। নামাজ শেষ হবার পর মোনাজাতের আগে রিশাদকে ধাক্কা দিয়ে কিল থাপ্পড় মারেন মাওলানা আলমগীর হোসেন। কারণ হিসেবে তিনি জানতে চান রিশাদ কেন তার সামনের কাতারে দাঁড়িয়েছে।

এ ঘটনার পর রিশাদের অভিভাবক ও মাদরাসা কর্তৃপক্ষ রাজাপুর সোহাগ ক্লিনিকে নিয়ে রিশাদকে চিকিৎসা করান। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এমদাদুল উলুম মাদরাসার অপর শিক্ষার্থীদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।

মাদরাসাটি মাওলানা আলমগীরের বাড়ির পাশে হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে এভাবে প্রায়ই অনাকাক্ষিত ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় রিশাদের বাবা রিপন হাওলাদার মাদরাসা সভাপতি/সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেছেন।

এ বিষয়ে মাওলানা আলমগীর হোসেন বলেন, আমি শিশুটিকে মারিনি, ধাক্কা দিয়েছি। তবে একজন শিশুকে কেন ধাক্কা দিলেন এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ