রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতেও সীমিত আকারে চালু থাকবে কাস্টমস সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কাস্টমস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস নীতি শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট সকল কাস্টমস হাউস ও স্টেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে, যাতে ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখা যায় এবং বাণিজ্য কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

এ বিষয়ে এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুততর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার এই উদ্যোগে বন্দরগুলোতে পণ্যজট কমবে এবং ব্যবসা-বাণিজ্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ