পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তৃতীয় দিন আজ রোববার। এদিন ৮টা থেকে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হচ্ছে।
প্রতিবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি হচ্ছে। এরপর দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধানà§