চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।
শনিবার (২৮ মার্চ) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
এদিকে তেল নিতে আসা গ্রাহকদের মাঝে প্রশাসনের এ উদ্যোগকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
আবুল কালাম নামে এক মোটরসাইকেলচালক বলেন, সরকার যে উদ্যোগটা নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ ছাড়া তেল বিক্রি করছে না। এটা সরকারের জন্য ভালো একটা উদ্যোগ। তবে গাড়িতো বাংলাদেশের সবই। তাই যে গাড়িরগুলোর কাগজ নà