রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাংলাদেশ খেলাফত মজলিসের শেরেবাংলা নগর থানা কমিটি গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন শেরেবাংলা নগর থানার নতুন কমিটি গঠন উপলক্ষে গতকাল রোববার (১৭ মে) বাদ এশা এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী এবং অফিস সম্পাদক এইচ এম খোকন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আনোয়ার হোসেন রাজী দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামি আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে নিয়মিত গণসংযোগ, ব্যক্তি যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। তিনি নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের নীতি-আদর্শ অনুধাবন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুরশিদ সিদ্দিকী বলেন, শক্তিশালী তৃণমূল সংগঠন ছাড়া জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। এজন্য প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষিত কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মাওলানা সানোয়ার হুসাইনকে সভাপতি, মাওলানা ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা এছানুল হককে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট শেরেবাংলা নগর থানা কমিটি গঠন করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ