মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮


ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (২০ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী মেয়াদের জন্য জেলা ও মহানগর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামি আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নতুন নেতৃত্বকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্মেলনের শেষে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ।

নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুর রশিদ, সহ-সভাপতি ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ