বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বরিশালের আবু বকর সিদ্দীক হাফিজুল কুরআন মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন খতম শেষে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ার পূর্বে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ আব্দুর রহমান ছাব্বিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুবায়ের আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আশিকুর রহমান, মো. সিয়াম প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ