বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮


চুয়াডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

খুলনার চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামক এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে চালাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের নিকটে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে স্বজনরা লাশ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ