বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

জুমার খুতবায় ডেঙ্গু সচেতনতা প্রচারের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের জনগণকে ডেঙ্গু বিষয়ে আরও সচেতন করতে এবার জুমার নামাজের খুতবায় এ বিষয়ে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের মসজিদসমূহের সম্মানিত ইমামরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের খুতবার মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছালে তা সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করবে।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক হটলাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা ডেঙ্গু বিষয়ে যেকোনো তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

ড. এম এ মুহিত বলেন, এবার হাসপাতালে আগের বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে যেসব এলাকায় রোগী বেশি পাওয়া যাবে, সেখানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে।

তিনি আরও জানান, ডেঙ্গু মশা নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। মশার আচরণ ও পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সার্ভিলেন্স কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এর মাধ্যমে শুধু ডেঙ্গু নয়, সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, শুধু হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করে জনস্বাস্থ্যের উন্নয়ন সম্ভব নয়; জনগণের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ