বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

৫ কার্যদিবসে মামলার রায়, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মিরপুরের রামিসা ধর্ষণহত্যা মামলায় মাত্র ৫ কার্যদিবসে রায় শুনিয়েছে আদালত। এটাকে দেশের ইতিহাসে প্রথম দ্রুত বিচার বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা।   

ঘটনার মাত্র ৫ দিন পর তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল ও আনুষ্ঠানিক চার্জ গঠনের পর মাত্র ৩ কার্যদিবসে মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে ৫ কার্যদিবসে রায় ঘোষণা করা হলো। ঘটনার ১৯ দিনের মাথায় এ বিচারকাজ শেষ হলো।

এর আগে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় গত বছরের ১৭ মে ২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র ১৪ কর্মদিবসে ওই মামলায় রায় ঘোষণা করেন। মাত্র ১৪ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দেয়া রায় দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ে রায় হিসেবে রেকর্ড করেছিল। ১৪ কার্যদিবসে রায় ঘোষণা করা হলেও ঘটনার তারিখ হতে ২ মাস ১২ দিন পর সময় লেগেছিল।

তারও আগে মেহেরপুরে আলোচিত এক শিশু ধর্ষণ মামলা ২৯ কার্য দিবসে রায় প্রদান করা হয়। মাত্র ২৯ কার্যদিবসে বিচার শেষ হলেও প্রকৃতপক্ষে পুরো মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় এক বছর।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ