সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


দারুল উলূম রামপুরা মাদরাসায় ইসলাহী মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রামপুরায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম রামপুরা (বনশ্রী মাদরাসা)-এর উদ্যোগে মাসিক ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১১ জুলাই) বাদ আসর মাদরাসার মিলনায়তনে এ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে কামিল আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, হজরত মাওলানা শাহ মোহাম্মদ সালাহ উদ্দীন (পীর সাহেব নানুপুর)। 

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে ইসলাহী বয়ান করবেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম রামপুরা, বনশ্রী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা ইয়াহইয়া মাহমূদ দা.বা.। 

আয়োজক কমিটি সকল মুসলমানদের ইসলাহী মাহফিলে উপস্থিত থেকে দোজাহানের অশেষ নেকী হাসিলের আহবান জানিয়েছেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ