সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী ‘অসৎ’ উদ্দেশে দেওবন্দে মার্কিন সাংবাদিক, অতঃপর...  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১০৬ দারুল উলূম রামপুরা মাদরাসায় ইসলাহী মাহফিল দেশের বাজারে কমল স্বর্ণের দাম টাঙ্গাইলে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ 

ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে দলটির পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে ফটোকার্ডটি শেয়ার করে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ওই ফটোকার্ডে প্রচারিত বক্তব্যের সঙ্গে মাওলানা গাজী আতাউর রহমানের কোনো সম্পৃক্ততা নেই।

দলীয় সূত্রে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ