শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান ইমাম বুখারির ইলমি ও নৈতিক উত্তরাধিকার সংরক্ষণের আহ্বান কাবার ইমামের জমিয়তের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল কাল

কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের রামু ওলামা পরিষদের প্রথম মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা ও আহলে হক ওলামায়ে কেরামের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও অপপ্রচার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে কওমি মাদ্রাসার স্বকীয়তা, দ্বীনি ঐতিহ্য এবং বিশুদ্ধ আকিদা সংরক্ষণে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও দূরদর্শী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ জোহর রামুর রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সম্মেলন কক্ষে সংগঠনটির প্রথম মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া সত্ত্বেও শুরা সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মহেশখালী জামিয়া আরাবিয়া গোরকঘাটা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা হাফেজ আব্দুল গফুর, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র শিক্ষক ও ফতোয়া বিভাগের দায়িত্বশীল মাওলানা মুফতি ফরিদুল হক, রামু মাজহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ হারুন, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার সাবেক শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ তাহের সাঈদ এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া দারুল উলুম চাকমারকুলের মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।

সভায় সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ উম্মাহর কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। শুরুতে সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ সংগঠনের বুনিয়াদি কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন।

অধিবেশনে যুগ্ম সাধারণ সম্পাদক ও গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটির সদস্যসচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর সংগঠনের গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন করেন। পরে সদস্যরা বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা, মতামত ও প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ দেন। সংশোধন ও পরিমার্জন সাপেক্ষে গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদনের জন্য গৃহীত হয়।

সভায় বক্তারা কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম জোরদার, আত্মশুদ্ধি, সমাজসংস্কার, মানবসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইসলাম, দেশ ও উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার উস্তাযুল হাদিস মাওলানা আব্দুল খালেক কাউছার, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জাইনুল আবেদীন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা কেফায়তুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইয়াকুব ও মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী এবং সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল্লাহসহ শুরা সদস্যরা।

সভা শেষে সংগঠনের অগ্রগতি, দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত এবং জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ