শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান ইমাম বুখারির ইলমি ও নৈতিক উত্তরাধিকার সংরক্ষণের আহ্বান কাবার ইমামের জমিয়তের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল কাল

জমিয়তের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল কাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আগামীকাল ১১ জুলাই শনিবার দিনব্যাপী ‘কাউন্সিল ও সদস্য সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আলেম-উলামাসহ বিপুলসংখ্যক প্রতিনিধি ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন।

সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং আগামীর কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ