নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার ষান্মাসিক মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল।
শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল জলিল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচি সফল করতে মহানগরীর শূরা সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সংগঠনের আদর্শ ও কর্মসূচি আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, দাওয়াতি কার্যক্রমকে বেগবান করে সংগঠনের সম্প্রসারণ ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে। এ লক্ষ্যে মহানগরীর প্রতিটি জনশক্তিকে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া ও মল্লিক মোহাম্মদ কেতাব আলী; সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান ও মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান; সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, দাওয়াহবিষয়ক সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মারুফ বিল্লাহ এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরামসহ শূরা সদস্যরা।
আওয়ার ইসলাম/জেডএম
