বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮


বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা, ফি নির্ধারণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচি, নিবন্ধন ও অন্তর্ভুক্তির সময়সীমা এবং পরীক্ষার ফি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে দরসিয়াত পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে দেশের বৃহত্তম কওমি শিক্ষা বোর্ড।

বুধবার (৮ জুলাই) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দরসিয়াত পরীক্ষা আগামী ১০ জানুয়ারি ২০২৭ (রোববার) শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময় শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

অন্যদিকে তাহফিজুল কুরআন ও ইলমুল কিরাত পরীক্ষা ১১ জানুয়ারি ২০২৭ (সোমবার) থেকে শুরু হবে এবং শুক্রবারের বিরতিসহ টানা ৬ থেকে ৭ দিন অনুষ্ঠিত হবে।

বেফাক জানিয়েছে, আগামী ১ রবিউল আউয়াল থেকে পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

স্বাভাবিক নিবন্ধনের শেষ সময়: ৩০ রবিউল আউয়াল

বিলম্ব ফিসহ নিবন্ধনের শেষ সময়: ১০ রবিউস সানি

এছাড়া অন্তর্ভুক্তি ফি গ্রহণ শুরু হবে ১ জুমাদাল উলা থেকে।

স্বাভাবিকভাবে অন্তর্ভুক্তি ফি জমার শেষ সময়: ৩০ জুমাদাল উলা

বিলম্ব ফিসহ শেষ সময়: ১০ জুমাদাল উখরা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত দুই বছরের মতো এবারও কেন্দ্রীয় পরীক্ষার ফি অপরিবর্তিত রাখা হয়েছে।

বিভিন্ন মারহালার স্বাভাবিক অন্তর্ভুক্তি ফি হলো—

ফযীলত: ৬৫০ টাকা

সানাবিয়া উলিয়া: ৫৫০ টাকা

সানাবিয়া: ৫০০ টাকা

মুতাওয়াসসিতা: ৪২৫ টাকা

ইবতিদাইয়্যাহ: ৩৭৫ টাকা

তাহফিজুল কুরআন: ৪০০ টাকা

ইলমুল কিরাত: ৪০০ টাকা

এছাড়া বিলম্ব ফি, নিবন্ধন ফি এবং নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পৃথক ফি নির্ধারণ করা হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সংশ্লিষ্ট সকল মাদরাসা কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও অন্তর্ভুক্তির কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

বিস্তারিত তথ্য ও ফি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ