শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ষান্মাসিক শূরা অধিবেশন

রমনায় অনুষ্ঠিত হলো ‘নকীব বর্ষাযাপন ১৪৩৩’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা পার্কের সবুজে ঘেরা পরিবেশে বৃষ্টিস্নাত বিকেলে অনুষ্ঠিত হয়েছে নকীব বন্ধুদের আয়োজিত ‘নকীব বর্ষাযাপন ১৪৩৩’। বর্ষার সৌন্দর্য, পরিবেশ সচেতনতা এবং সাহিত্যচর্চাকে কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) বিকেলে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে অংশ নেন নকীব পাঠক ফোরামের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের অমর শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর আষাঢ়ের আবহে গল্প-আড্ডা, বৃক্ষরোপণ, পরিবেশ নিয়ে মুক্ত আলোচনা, তর্ক-বিতর্ক এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্বে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আবহে সবাই একসঙ্গে রঙ চায়ের আড্ডায় মেতে ওঠেন। বর্ষার স্নিগ্ধ অনুভূতি আর সৌহার্দ্যের স্মৃতি নিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

এ আয়োজনে উপস্থিত ছিলেন নকীবের নির্বাহী সম্পাদক সাঈদ আবরার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর বার্তা সম্পাদক আশরাফ ফারুকী, লেখক ও পরিবেশকর্মী তাশরিফ মাহমুদ, নকীব পাঠক ফোরামের পরিচালক সুহাইল তানভীরসহ পাঠক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নকীব পাঠক ফোরামের কেন্দ্রীয় নতুন কমিটিও ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, পাঠাভ্যাস, সাহিত্যচর্চা এবং সমাজসচেতন কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন কমিটি কাজ করবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ