সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শারীরিক কসরতও পড়ালেখার অংশই : মাসউদুল কাদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত প্রয়াস ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চড়ুইভাতি ২০২৪।

চড়ুইভাতি উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শারীরিক কসরতও পড়ালেখার অংশই। নিজে সুস্থ থাকবো পরিবেশ ভালো রাখবো। সুস্থ জীবন আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমরা এ নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আলহামদুল্লিাহ।

শারীরিকভাবে সক্ষম শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্লাসে উপস্থিত থাকতে পারে জানিয়ে মাওলানা হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা সময়মতো খাবো, সময়মতো ঘুম থেকে জেগে উঠবো, মা-বাবার কথা শুনবো। গুরুজনের কথা মানবো। তাহলে একজন উন্নত শিক্ষার্থী হিসেবে আমি অবশ্যই সময়কে ছাড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

হাফেজ মাওলানা মাসউদুল কাদির পড়ালেখার প্রতি মনোযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মাঠের আনন্দ যেনো পড়ার স্বাদ আরো বাড়িয়ে দেয়। আমাদের মনোযোগ, অধ্যাবসায় ও সুস্থ সংস্কৃতিচর্চা মানবিকভাবে সবাইকে আরো উন্নত করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইকরা শায়েস্তাগঞ্জের ভাইস প্রিন্সিপাল মাওলানা সাজিদুল ইসলাম, কুরআন উস্তায মাওলানা বদরুল আলম কাশেম, ইকরা হবিগঞ্জের সহকারী শিক্ষক হুমায়ুন আশরাফ, জনাব হুমায়ুন কবির, মাওলানা মানসুর হাল্লায, হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ