বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

জাতীয় শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা সভাপতি ফারুক, সেক্রেটারি মাকনুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

অধ্যাপক নাসিরুদ্দিন খান বলেছেন, শিক্ষকদের বৈষম্য দূর, পাঠ্যপুস্তকে দেশীয় সংস্কৃতি লালন ও শিক্ষকদের সম্মানজনক বেতন কাঠামো ঠিক করতে হবে।

জাতীয় শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় মৌলভীবাজার শহরের বেরিরচরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা আহবায়ক জিয়াউর রহমান (নকীব) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের অধিকার রক্ষা, ছাত্র ও শিক্ষকের সুসম্পর্ক তৈরি, সকল শ্রেণী পেশার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো শিক্ষক ফোরামের অন্যতম কাজ।

বিশেষ অতিথি অধ্যাপক আব্দুস সবুর, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ড. মাসুম বিল্লাহ আল আজহারি, অধ্যাপক মূসা বিন কাসেম। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক নাসিরুদ্দিন খান ২০২৩-২৪ সেশনের জন্য মুফতি আব্দুল্লাহ আল ফারুক-কে সভাপতি, হুমায়ুন কবির-কে সহসভাপতি ও জুলফিকার আল মাকনুন-কে সেক্রেটারি করে ১৭জন বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ