সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশের অন্যতম প্রাচীন দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ইসলাহি জোড় ও শেখবাড়ী জামিয়ার ইসলামী মহাসম্মেলন আগামীকাল ২৮ ও ২৯ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভৈরবগঞ্জ বাজারের শেখবাড়ি জামিয়া ময়দানে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ আসর দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী বয়ান পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও শেখবাড়ী জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।