সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘মাদরাসা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার অন্তর্ভূক্তি সহ্য করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘ট্রান্সজেন্ডার’ অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ অক্টোবর মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত নাম ও বয়স সংশোধন বিষয়ক নির্দেশিকার ৩(২) ধারায় লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নাম পরিবর্তনের সুযোগ রেখে মাদরাসায় ট্রান্সজেন্ডার ও সমকামীতা বৈধতার পথ খুলে দিয়ে সমকামীতার বৈধতা দিয়েছেন। যা সরাসরি ইসলামবিরোধী। এমন অপকর্মের সাথে জড়িতদের ছাড় দেওয়ার সুযোগ নেই।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অপসংস্কৃতি ট্রান্সজেন্ডার, সমকাম