|| মনযূরুল হক ||
কওমিপড়ুয়াদের রাষ্ট্রীয় কর্মসংস্থানের সুযোগের কথা যখনই বলি, তখন ভেতর থেকে প্রথম যে অ্যাটাকটা হয়, তা হলো, আমরা তো চাকরির জন্য পড়ি না, পড়ি আল্লাহকে রাজি-খুশি করার জন্য। আমরা কেন চাকরির সুবিধার জন্য আন্দোলন করব?
সত্যিকার অর্থে এই প্রশ্নের কোনো জবাব নাই। যদিও পাল্টা অনেক কথাই বলা যায়।
যেমন ধরুন, চাইলে বলতে পারি, কোনো শিক্ষাই কেউ চাকরির জন্য করে না, এটা শিক্ষার উদ্দেশ্যই না। জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হলো
