সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বেফাক পরীক্ষা: নজরে সানির আবেদন যেভাবে করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৯তম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্তরে কেন্দ্রীয় এই পরীক্ষার ফলাফলে যারা অসন্তুষ্ট তারা খাতা নজরে সানি বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন। সেই আবেদন কবে এবং কীভাবে করতে হবে সে ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে বেফাক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন ৩০ শাওয়াল ১৪৪৭ হিজরি পর্যন্ত গ্রহণ করা হবে। মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে মুহতামিম/নাযেমে তালীমাতের স্বাক্ষর ও সিল সম্বলিত আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে আবেদন করতে পারবে। প্রত্যেক বিষয়ের জন্য মারহালার ফি-এর সমপরিমাণ টাকা বেফাক প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। কুরিয়ার সার্ভিস-যোগে আবেদনপত্র প্রেরণ করলে, পরিমাণমতো টাকা ব্যাংকে পে-অর্ডার করে, পে-অর্ডারের মূল কপি ও আবেদনপত্র একত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বেফাকের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে প্রেরণ করতে হবে।

বেফাক জানায়, ফলাফল চূড়ান্ত হওয়ার পূর্বে সনদ ও নম্বরপত্র দেওয়া হয় না। তাই চলতি বছরের সাময়িক সনদ ও নম্বরপত্র উঠানো প্রয়োজন হলে জিলহজ মাস হতে যোগাযোগ করবেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ