সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বেফাকে মিরপুরের জামেউল উলূম মাদরাসার ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| হেদায়াতুল্লাহ বিন হাবিব ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৯তম পরীক্ষার ফলাফল বুধবার (১৮ মার্চ) ঘোষণা করা হয়েছে। এতে রাজধানীর মিরপুর ১৪ নম্বরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেউল উলুম মাদরাসা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

এই মাদরাসার মিশকাত জামাতের শিক্ষার্থী মোহাম্মদ আবু ইউসুফ সারাদেশে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি এর আগে একই মাদরাসা থেকে শরহে বেকায়া জামাতেও প্রথম স্থান অর্জন করেছিলেন।

এছাড়া এবছর তাইসির জামাতের শিক্ষার্থীরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।

প্রাথমিক গণনার তথ্য অনুযায়ী, এই মাদরাসার বিভিন্ন বিভাগে সর্বমোট ১৫২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। এর মধ্যে ফজিলত তথা মিশকাত জামাতে ১৮ জন, সানাবিয়া উলয়া তথা শরহে বেকায়া জামাতে ৯ জন, কাফিয়া জামাতে ১১ জন, নাহবেমির জামাতে ৪৭ জন, তাইসির জামাতে ৬৩ জন এবং হিফজুল কুরআন বিভাগে ৪ জন মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।

মাদরাসার উস্তাদরা জানান,  শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ প্রচেষ্টাই এই অসামান্য ফলাফলের মূল চাবিকাঠি। বিশেষ করে তাইসির ও নাহবেমির জামাতের বিপুলসংখ্যক শিক্ষার্থীর মেধা তালিকায় স্থান পাওয়া মাদরাসার বুনিয়াদি শিক্ষার শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে বলে মনে করেন তারা।

মাদরাসা কর্তৃপক্ষ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতে দ্বীনের এই খেদমতে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ