মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নকীব পদক ও একটি সমীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইমান খালিদ

নকীব! শিশু-কিশোর ম্যাগাজিন। ২০০৪ সাল থেকে ধারাবাহিক প্রকাশিত একটি পত্রিকা। শুরু থেকেই পাঠকপ্রিয়তার শীর্ষে। সারাদেশে বিশাল এক পাঠক সমাজ তৈরি করেছে। তরুণরা যখন নেট দুনিয়ায় আসক্ত, তখনও নকীব তার পাঠকদের ধরে রেখেছে। দেশ সেরা লেখকদের ছড়া-কবিতা, গল্প, ভ্রমণ, ফিচার, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, জানা-অজানা, রহস্য, রম্যগল্প, কৌতুকসহ নানান আয়োজন থাকে নকীবের পাতাজুড়ে।

শিশু থেকে তরুণ বা যুবকদের জন্য যা সুখপাঠ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে নকীব নিয়মিত সাহিত্য সভা, কর্মশালার আয়োজন করে আসছে। এসব আয়োজনের মধ্য দিয়ে ওঠে আসছে অসংখ্য তরুণ লেখক। নকীবের হাতধরে এখন অনেকেই প্রতিষ্ঠিত ও পরিচিত লেখক।

সারাদেশের তৃণমুলে ছড়িয়ে থাকা মেধাবীদের নিয়ে কাজ করা সহজ কথা নয়। কিন্তু জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব দীর্ঘ ২১ বছর ধরে কাজ করে যাচ্ছে সত্য-সুন্দর, সাহিত্য-সংস্কৃতির সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে। তরুণদের ভুল পথে নয়-আলোর পথে রাখতে।

নকীব তরুণদের উৎসাহিত করতে প্রতিবছর আয়োজন করে সাহিত্য প্রতিযোগিতা। ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারও