নাজমুল হাসান সাকিব, বিশেষ প্রতিনিধি
সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্ববিখ্যাত দায়ী, মুতাকাল্লিমে ইসলাম, তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান। শাইখ ইলিয়াস গুম্মান ৭-১৭ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন দ্বীনিপ্রতিষ্ঠান, বিষয়ভিক্তিক কনফারেন্স ও ইসলামী মহাসম্মেলন এবং ইসলাহী প্রোগ্রামে যোগ দিয়েছেন। পরে সোমবার সকাল ৮:৫০ মিনিটে হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে তুরস্কের উদ্দেশে রওনা দেন।
জানা গেছে, মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান ৭ নভেম্বর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করলে আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি বিমানবন্দর থেকে ডমেস্টিক দিয়ে চট্টগ্রামে যান। সেখানে তিনি ৭ ও ৮ নভেম্বর দুই দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি দরসেগাহ জিরি মাদরাসার ইসলাহী মহাসম্মেলনে যোগ দেন। পরে ৯ ও ১০ নভেম্বর তিনি চট্টগ্রামের আরো অন্যান্য ঐতà