মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

গুলির পর আগুনে পোড়ানো হয় শহীদ বায়েজিদের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ছয় মাসের ছেলে সন্তান ঘরে রেখে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে কারফিউ ভেঙে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার পতনের লক্ষ্যে বন্ধুদের সাথে রাজপথে  আন্দোলনে যোগ দেন বায়েজিদ বোস্তামি। সেখানেই পুলিশের গুলিতে শহীদ হন তিনি। পুলিশ তাকে খুন করেই ক্ষান্ত হয়নি। আগুন দিয়ে পুড়িয়ে  দেয় তার লাশ।

পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনদের বায়েজিদ বোস্তামির লাশ একনজর দেখারও ভাগ্য হয়নি।

শহীদ বায়েজিদ বোস্তামির বয়স ছিল মাত্র ২৩ বছর। তার বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের কৈগ্রাম ফার্সিপাড়া গ্রামে। সে মৃত সাখাওয়াত হোসেনের মেঝ ছেলে। বায়েজিদ বোস্তামির বড় ভাই এর নাম কামরুল ইসলাম (২৫) ও ছোট বোনের নাম উম্মে সালমা রুমী (১৭) আর শহীদ বায়েজিদ বোস্তামির স্ত্রীর নাম রিনা আক্তার (২০)।

শহীদ বায়েজিদ বোস্তামির বড় ভাই কারি