মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

 মাওলানা আতাউর রহমান খান রহ.: বিদগ্ধ আলেম, বহুমুখী খেদমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান

হজরতুল আল্লাম মাওলানা আতাউর রহমান খান রহ.-এর মাগফেরাত ও রফয়ে দারাজাতের জন্য সবার নিকট দুআ চাই। ১৭ বছর আগে আমাদের পিতা আমাদের ছেড়ে মাওলায়ে কারিমের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মহান আল্লাহ তাঁকে মাগফেরাত ও নিজ রহমতের বারিধারায় স্নাত করুন। আমিন।

বিগত শতকে বাংলাদেশের দীনি খেদমতের ময়দানে যে কয়েকজন বিদগ্ধ ও প্রাজ্ঞ আলেম বিশেষ অবদান রেখেছেন, তিনি তাদের মধ্যে একজন। ছাত্রজীবন থেকেই তিনি শায়খুল ইসলাম আল্লামা আতহার আলী রহ.-এর একান্ত শাগরেদ ও সফরসঙ্গী ছিলেন। এরপর জামিয়া ইমদাদিয়ার উসতায নিযুক্ত হন। প্রথম বছরই তিনি তাফসিরে জালালাইনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাঠদান করেন। এরপর মুহাদ্দিস ও