সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
হরিপুর মাদরাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল জানান, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবস