সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বাংলাদেশে এ বছর প্রাণঘাতি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। গত এপ্রিল থেকে মশাবাহিত এ রোগে বাংলাদেশে ১ লাখ ৩৫ হাজারের বেশি আক্রান্ত ও ছয়শরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আর ডব্লিওএইচও-এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, জলবায়ু সংকট এবং আবহাওয়ার অস্বাভাবিক অবস্থা এল নিনোর কারণে বাংলাদেশ ডেঙ্গুর এমন ভয়াবহ কবলে পড়েছে। এছাড়া জলবায়ু সংকটের প্রভাব কী রকম ভয়াবহ হতে পারে- বাংলাদেশে ডেঙ্গুর মহামারি সেটি দেখিয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি বিশ্ববাসীর জন্য একটি সতর্কবার্তা।

আব্দেল মাহামুদ নামের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিশেষজ্ঞ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি এসব রোগের ভয়াবহ ভার বহন করছে আরও অনেক দেশ। জলবায়ু সংকট এবং বিশ্বব্যাপী শুরু হওয়া এল নিনো জলবায়ু প্যাটার্ন- যেটির কারণে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দেখা যায়- এটি পরিস্থিতি আরও খারাপ করছে।’