শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

ডেঙ্গু জ্বরে জামিয়া সাঈদীয়া কারীমিয়া মাদরাসা শিক্ষার্থীর মুত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাজেম বিন আশরাফ নামের এক মাদরাসা শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। 

কাজেম বিন আশরাফ রাজধানীর ভাটারায় অবস্থিত জামিয়া সাঈদীয়া কারীমিয়ার কাফিয়া জামাতে পড়াশোনা করত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃ্ত্যু হয় বলে জানিয়েছে জামিয়া সাঈদীয়া কারীমিয়ার সাবেক শিক্ষক হানিফ রাইয়ান কাসেমী নদভী। 

কাজেম বিন আশরাফ ভোলা জেলার লালমোহনে তার গ্রামের বাড়ি, তবে রাজধানীর সাঈদনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে। বাবা আলেম আশরাফুজ্জামান দীনি খেদমতে নিয়োজিত।  স্বপরিবারে সৌদির মদিনায় থাকাকালীন মদিনার পবিত্র মাটিতে কাজেমের জন্ম হয়েছিল। পরে ৬ বছর বয়সে বাংলাদেশে  চলে আসে।

জামিয়া সাঈদীয়া কারীমিয়ায় বিকাল ৪ টায়  জানাজা শেষে গ্রামের বাড়ি ভোলা লালমোহনে দাফন করার জন্য লাশ নেওয়া হয়। 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ