ভিটামিন-সি সমৃদ্ধ পাতিলেবু শরীরের জন্য কতটা উপকারী, তা আমরা সকলেই জানি। ওজন কমানো থেকে ইমিউনিটি বৃদ্ধি, পাতিলেবু একাই একশো। সেইসঙ্গে ভালো থাকে ত্বক এবং চুলও। লেবুর গুণেই সুস্থ থাকে শরীর। স্বাস্থ্যগুণের কারণেই পুষ্টিবিদেরা নিয়মিত লেবু খাওয়ার কথা বলে থাকেন। কিন্তু কয়েকটি খাবার রয়েছে- যেগুলো লেবুর সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেইসব কয়েকটি খাবারের তালিকা দেয়া হলো-
দুধ:দুধের সঙ্গে লেবুর রস মেশালে কী হয় তা সকলেই জানে। তাছাড়া, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা বৃদ্ধি করে। অ্যাসিডিটি বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে।
পেঁপে:লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়। এটি আপনার হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি অ্যানিমিয়ার শিকারও হতে পারেন।লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক।
মিষ্টি ফল: লেবুর à