সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতি হয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নিয়মিত পানি পান করা আমাদের স্বাথ্যের জন্য কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। তবে দাঁড়িয়ে পানি পান করলে তা শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর। চিকিৎসাবিজ্ঞান বলছে, দাঁড়িয়ে পানি পান করলে শরীরে বহুমুখী রোগের বাসা বাঁধতে পারে। এমনকি কিডনিসহ ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ।

মূলত, দাঁড়িয়ে থাকলে শরীরের পেশিগুলি সঙ্কুচিত হয়ে পড়ে। দাঁড়িয়ে পানি পান করলে তার চাপ পড়ে পেশিতে। সঙ্কুচিত পেশির মধ্য দিয়ে পানি দ্রুত শরীরে প্রবেশ করে। ফলে পানি সহজে হজম হতে পারে না। হজম হওয়ার পরিবর্তে পেশিগুলোতে জমা হয় এই পানি। দীর্ঘদিন ধরে এমন চলতে থাকলে পেশিতে ব্যথা হয়। এতে আর্থ্রাইটিসের সমস্যাও তৈরি হতে পারে।

দাঁড়িয়ে পানি পানের অভ্যাসে পেটের আলসার হতে পারে বলেও জানান চিকিৎসকরা। তারা বলেন, দাঁড়িয়ে পানি পানের সময় অত্যাধিক চাপ পড়ে পেটে। ক্রমাগত এই চাপের ফলে পেটে এক ধরনের ক্ষত তৈরি হয়। আলসারের সমস্যা শুরু হয় তখন থেকেই।