আপনার গন্তব্যস্থল অনেক দূরে। ভিড়ের কারণে বাসে উঠার সুযোগ পাচ্ছেন না। হঠাৎ পানির পিপাসা লাগল আপনার। হাতের কাছে পানি নেই, কিন্তু দেখলেন রাস্তায় কয়েকজন শসা বিক্রি করছেন। তাদের কাছ থেকে শসা কিনে খেতে পারেন। এতে আপনার শরীরের পিপাসা মিটে যাবে। কারণ শসা জুড়েই রয়েছে পানি। যা শরীরের পানিশূন্যতা দূর করে। শসা প্রধানত সালাদ ও সবজি হিসেবে খাওয়া হয়। শসার রয়েছে অনেক গুণ।
আসুন জেনে নিন শসার উপকারিতা।-
১. শসার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য দূর করতে সহায়তা করে। অনেক সময় বাইরে বের হলে সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব হয়। এই পরিস্থিতিতে শসা কেটে ত্বকে ঘষে নিন। দেখবেন ভালো ফল পাবেন।
২. শসা ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। এতে উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে, যা ত্বকের সুস্থতা বজায় রাখে। অনেকেই শসা কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন। এতে চোখের পাতায় জমে থাকা ময়লা চলে যায়।
৩. আমাদের শরীরের সুস্থতার জন্য যেসব ভিটামিনের দরকà¦
