শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

স্মৃতিশক্তি বাড়াতে যেসব খাবার খাবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে থাকে। বাঢ়তে থাকে স্মৃতিশক্তি হ্রাসও। ভুলে যাওয়ার সমস্যা সব সময়ে ডিমেনশিয়ার উপসর্গ নাও হতে পারে।

জেনে নিন কোন কোন খাবার খেলে স্মৃতিশক্তি বাড়বে।

১. ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। মস্তিষ্ক সচল এবং সক্রিয় রাখতে এই মাছ খেতে পারেন। সামুদ্রিক মাছে এই অ্যাসিড অনেক বেশি থাকে।

২. মস্তিষ্ক ঠিকঠাক রাখতে সবুজ শাকসবজির জুড়ি মেলা ভার। শাক সবজিতে রয়েছে ভিটামিন কে, ফোলেট, লুটেইন-এর মতো উপাদান। যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।

৩. কুমড়ো বীজ ফেলে না দিয়ে তা খাওয়ার অভ্যাস করুন। মিনারেলের উৎস হলো কুমড়োর বীজ। মিনারেলস ছাড়াও এতে রয়েছে জিঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম। এই উপাদানগুলো মস্তিষ্ক সচল রাখে।

৪. বাদাম খেতে অনেকেই পছন্দ করেন। কাঠবাদাম, কাজুবাদাম, চিনা বাদাম অ্যান্টি-অক্সিড্যান্টের সমৃদ্ধ খাবার। বাদাম মস্তিষ্কের কার্যক্রম সচল রাখে।  

৫. মস্তিষ্কের জন্য উপকারী একটি খাবার হলো ব্রোকলি। মস্তিষ্ক সচল রাখতে অ্যান্টি-অক্সিড্যান্টের কোনো বিকল্প নেই। ব্রকোলিতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। যদি ভুলে যাওয়ার রোগ থেকে মুক্ত থাকতে চান তবে নিয়মিত খেতে পারেন ব্রোকলি।

৬. আখরোট মস্তিষ্ক ভালো রাখতে বেশ কার্যকর। এতে আছে ভিটামিন ই, তামা ও ম্যাঙ্গানিজ। যা ভুলের যাওয়ার প্রবণতা অনেকটাই কমিয়ে দেয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ