সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তীব্র তাপপ্রবাহে ঠান্ডা থাকবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে এই মূহুর্তে চলছে প্রচন্ড গরম, তাপপ্রবাহ। স্বাভাবিকভাবেই জনজীবনে চলছে হাসফাঁস অবস্থা। আপাতত আবহাওয়া অধিদপ্তরও বলছে চলমান তাপপ্রবাহ আরও চলবে, এমনকি গরম আরও বাড়তে পারে।

আর এই গরমে রোগ-বালাই এড়িয়ে সুস্থ থাকা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। চিকিৎসক ও পুষ্টিবিদেরা এ সময়ে সুস্থ থাকার জন্য নানা পরামর্শ দেন।

কিভাবে তাপকে পরাস্ত করে গ্রীষ্মেও ঠান্ডা থাকা যায় তেমনই কিছু পরামর্শ এখানে দেওয়া হল।

তাপপ্রবাহে নিরাপদে থাকুন
অতি উচ্চ তাপমাত্রা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাপপ্রবাহ কারো কারো জন্য একটু বেশি ক্লান্তিকর এবং হিট ট্রোকে আক্রান্ত হওয়ার আশংকাও থাকে অনেকের।

যাদের শারীরিক ওজন বেশি, বয়স্ক কিংবা অপ্রাপ্তবয়স্ক, নিয়মিত কোন রোগের ওষুধ সেবন করছেন কিংবা যারা কোন দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে এ ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

রোদের মধ্যে বাইরে জরুরি প্রয়োজনে যেতে হ