বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের আচরণে নানা রকম পরিবর্তন হতে থাকে। বড় হওয়ার এই পথযাত্রায় দুষ্টুমি করাও একটি স্বাভাবিক আচরণ। কেউ কেউ একটু বেশিই দুষ্টুমি করে। কখনো কখনো এই দুষ্টুমি বা আচরণ মা-বাবাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, তাই তাঁরাও প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেন। শিশুর গায়ে হাত তোলেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আচরণ শিশুর ওপর মানসিক চাপ তৈরি করে, তার বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে।
শিশুদের বোঝাতে হবে ধৈয্য ধরে
শিশুদের দুষ্টুমিও সবার ক্ষেত্রে এক রকম নয়। প্রতিটি শিশুই স্বতন্ত্র। কেউ কেউ হাতে-পায়ে চঞ্চল; স্থিরভাবে কোথাও একটানা বসতে বা দাঁড়াতে পারে না, দৌড়াদৌড়ি-লাফালাফি করতেই থাকে। আবার কেউ কেউ জিনিসপত্র ছোড়ে, ভাঙচুর করে, অযত্ন করে অথবা আচমকা কাউকে আঁচড়ে, কামড়ে দেয়, মারধর করে, থুতু দেয় ইত্যাদি। শিশুদের এসব আচরণ নিয়ন্ত্রণ করে সঠিকভাবে বড় করে তোলা অভিভাবকদের জন্য একটা বড় যুদ্ধ। শিশুরা অনেক বেশি অনুকরণপ্রিয়। তারা চারপাশে যা দেখে, তা-ই শেখে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের মুখে বলে যতটা না শেখানো যায়, à¦