ওজন বাড়ার পেছনে দায়ী হচ্ছে আমাদের লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস। এই কারণে বেশির ভাগ মানুষ ওজন কমাতে বাইরের খাবার বন্ধ করে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন। কিন্তু অনেক সময় ঘরে তৈরি খাবার খাওয়ার পরেও ওজন কমে না, বরং বেড়ে যায়। এর জন্য অনেক কারণই দায়ী হতে পারে।
অনেক সময় ছোট ছোট ভুল ওজন কমানোর চেষ্টাকে ব্যর্থ করে দেয়। চলুন, জেনে নেওয়া যাক সেই কারণগুলো, যা আপনার ওজন কমানোর পথে বাধা সৃষ্টি করছে।
অতিরিক্ত পরিমাণে খাওয়া
ঘরে তৈরি খাবার স্বাস্থ্যকর হওয়ার কারণে মানুষ প্রায়ই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন। অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে ওজন কমানো কঠিন হতে পারে।
এতে ক্যালরি ট্র্যাক করাও কঠিন হয়ে যায়। যদি আপনি সত্যিই ওজন কমাতে চান, তাহলে একটি চার্ট তৈরি করুন এবং তাতে আপনার প্রতিদিনের খাবার সম্পর্কে লিখুন। এতে আপনাকে ট্র্যাকে থাকতে সাহায্য করবে।
খাবারের মাঝে কিছু না কিছু খেতে থাকা
যদি আপনি ঘরে তৈরি খাবার খান এবং মাঝে কিছু না কিছু খেতে থাকেন, তাহলে আপনার ওজন কমার বদলে বাড়তে পারে।
বারবার খাওয়ার ফলে ক্যালরির পরিমাণ বাড়ে, যা শরীরে ফ্যাট বাড়ায়। চেষ্টা করুন বিস্কুট, চিপস, নোনতা, নুডলস ও সিঙ্গারা না খেতে।
ক্যালরি ডেফিসিট
ওজন কমানোর জন্য সঠিক পরিমাণে ক্যালরি গ্রহণ করা জরুরি। প্রত্যà